শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
রাজনীতি
এবারের নির্বাচন হবে ইনসাফ প্রতিষ্ঠার : নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১১:৩৮ এএম আপডেট: ২৩.০১.২০২৬ ২:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বৈষম্যমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে সারাদেশে ১০ দলীয় ঐক্যের পক্ষে ভোট চাইলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনের প্রচারণায় নেমে ঢাকা-১১ আসনে গণমিছিলে অংশ নেন তিনি।

এসময় ১০ দলের নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “১৬ বছরের ফ্যাসিবাদী ব্যবস্থার পর এই নির্বাচন ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন। এক হাসিনা গিয়ে নতুন হাসিনা, এক চাঁদাবাজ গিয়ে নতুন চাঁদাবাজ আসার জন্য মানুষ জীবন দেয়নি।”

তিনি আরও বলেন, এবারের নির্বাচন ক্ষমতার কাঠামো পরিবর্তন ও সংস্কারের নির্বাচন। চাঁদাবাজ ও ভূমিদস্যুদের পরাজিত করে প্রকৃত দেশপ্রেমিকদের সংসদে পাঠানোর আহ্বান জানান তিনি।

এসময়, ঢাকা-১১ আসনে গ্যাস-বিদ্যুৎ সংকট দূর করার পাশাপাশি চাঁদাবাজি সম্পূর্ণ নির্মূল করার প্রতিশ্রুতিও দেন এনসিপির এ নেতা।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   নাহিদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close