শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজনীতি
রাজধানীতে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১১:৪৩ এএম আপডেট: ২৩.০১.২০২৬ ১:২৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু করেছে বিএনপির মনোনীত প্রার্থীরা।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় প্রচারণা শুরু করে প্রার্থীরা।

এদিন মিরপুর-১২ তে প্রচারণা করতে দেখা যায় ঢাকা-১৬ আসনের বিএনপির প্রার্থী আমিনুল ইসলামকে। তিনি বলেন, “এলাকায় অনেক নিম্ন আয়ের মানুষ রয়েছে। তাদের উন্নয়নে কাজ করবো। বিনা মূল্যে শিক্ষা সামগ্রী পৌঁছে দেয়া হবে। সরকার গঠন করতে পারলে পরিকল্পনা বাস্তবায়ন করবো।”

পাশাপাশি রাজধানীর পশ্চিম জুরাইনে গণসংযোগ করছেন বিএনপির প্রার্থী তানভীল আহমেদ রবিন।

এদিকে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী জনসভার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বনির্ধারিত দুপুরের পরিবর্তে এখন সন্ধ্যা ৬টায় শুরু হবে। বিএনপি চেয়ারম‍্যান তারেক রহমানের সমর্থনে আয়োজিত জনসভাটি অনুষ্ঠিত হবে ভাষানটেকের বিআরবি মাঠে।

এর আগে, গতকাল থেকে বিএনপির মনোনীত প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছে। মানুষের কাছে গিয়ে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষে ভোট চাচ্ছেন । ৭ জেলায় সমাবেশ শেষে আজ ভোরে রাজধানীতে ফিরেছেন ঢাকা-১৭ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যান তারেক রহমান।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   নির্বাচন   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close