রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
তাড়াশে সাড়ে ৩০০ বছরের দই মেলা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে প্রায় সাড়ে ৩০০ বছরের ঐতিহ্যবাহী দইয়ের মেলা অনুষ্টিত। 

শুক্রবার (২৩ জানুয়ারী) সকাল থেকে দিনব্যাপী তাড়াশ পৌর সদরের ঈদগাঁহ মাঠে সরস্বতী পূঁজা উপলক্ষে নানান রকম দই, মুড়ি, মুরকিসহ বাহারী পণ্য সামগ্রী বিক্রি করা হচ্ছে মেলায়। আর মেলাকে ঘিরে এলাকায় সাজসাজ রব পড়ে গেছে। মেলায় দইয়ের পাশাপাশি মোয়া, চিড়া, ঝুড়ি, মুড়ি, মুড়কি, চিড়া, মোয়া, বাতাসা, কদমা, খেজুরের গুড়সহ রসনাবিলাসী নানা খাবার বেচাকেনা হচ্ছে।

তাড়াশ পৌর বিএনপি সাবেক আহ্বায়ক ও উপজেলা সনাতন সংস্থার সভাপতি তপন কুমার গোস্বামী জানায়, জমিদারি আমলে তাড়াশের তৎকালীন জমিদার পরম বৈঞ্চব বনোয়ারী লাল রায় বাহাদুর প্রায় সাড়ে ৩০০ বছর আগে প্রথম রশিক রায় মন্দিরের মাঠে দই মেলার প্রচলন করেছিলেন। সেই সময়ে জমিদার রাজা রায় বাহাদুর দই ও মিষ্টান্ন পছন্দ করতেন। তাই জমিদার বাড়িতে আসা অতিথিদের আপ্যায়নে এ অঞ্চলে ঘোষদের তৈরি দই পরিবেশন করতেন। আর সে থেকেই জমিদার বাড়ির সামনে রশিক রায় মন্দিরের মাঠে সরস্বতী পূজা উপলক্ষে তিন দিনব্যাপী দই মেলার প্রচলন শুরু হয়।

জনশ্রুতি রয়েছে, সেই সময়ে প্রতি বছর মেলায় আগত সবচেয়ে ভালো সুস্বাদু দই তৈরিকারক ঘোষকে জমিদারের পক্ষ থেকে উপঢৌকন দেওয়ার রেওয়াজও ছিল। তবে বর্তমান সময়ে জমিদারী প্রথা বিলুপ্তির পর তা আর নেই।

সরজমিনে মেলায় গিয়ে দেখা যায়, মেলায় স্থানীয় ঘোষদের তৈরি দইসহ, বগুড়া, শেরপুর, চান্দাইকোনা ও শ্রীপুরের দই  নিয়ে এসেছেন ঘোষেরা। প্রতি কেজি দই মানভেদে ১০০ টাকা থেকে শুরু করে ৩শত টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

তাড়াশ পৌর এলাকার আনন্দ ঘোষ ও জীবনঘোষসহ একাধিক দই বিক্রেতা জানায়, বর্তমান সময়ে দুধের দাম, জ্বালানি, শ্রমিক খরচ, দইপাত্রের দাম বেড়ে যাওয়ায় দইয়ের দামও কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে। তবে মেলা দিনব্যাপী হলেও চাহিদা থাকার কারণে এ বছরও কোনো ঘোষের দই অবিক্রীত থাকবে না- এমনি আশা করছেন তারা।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  তাড়াশ   ৩০০ বছর   দই মেলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close