শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
আমির হামজা
সাংবা‌দিক না‌মে কিছু কলঙ্ক আছে যাদের‌কে মানুষ বলা‌ ঠিক হবে না
কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

“সাংবা‌দিক না‌মে কিছু কলঙ্ক আছে যাদের‌কে মানুষ বলা‌ ঠিক হবে না”—বলে মন্তব্য ক‌রে‌ছেন কু‌ষ্টিয়া-৩ (সদর) আস‌নের জামায়া‌তের এম‌পি প্রার্থী ও ইসলা‌মিক বক্তা মুফ‌তি আমির হামজা।

গতকাল (২৩ জানুয়ারি) রা‌তে কু‌ষ্টিয়া পৌর ১৯ নং ওয়া‌র্ড জামায়া‌তের নির্বাচনী অ‌ফিস উদ্বোধনকালে তি‌নি এমন মন্তব্য ক‌রেন।

আমির হামজা ব‌লেন, “আমার মনে হয় এভা‌বে হঠাৎ আমা‌দের সাম‌নে থে‌কে আমা‌দের অ‌ভিভাবক আক‌স্মিক বিদায়ও নি‌ত না। এজন্য আমরা তা‌দের‌কেই দায়ি কর‌ছি যারা এই অকারেন্স ও মব তৈ‌রি ক‌রে‌ছে।”

তি‌নি কা‌লের ক‌ণ্ঠের কু‌ষ্টিয়ার মাল্টিমিডিয়া প্রতি‌নি‌ধির নাম ধ‌রে ব‌লেন, “বি‌ভিন্ন গো‌য়েন্দা সংস্থা ২০১৯ ও ২০২৩ সা‌লের কাটছাট ক‌রা ভি‌ডিও কারা ছড়ি‌য়ে‌ছে তা‌দের নাম জান‌তে চে‌য়ে‌ছে। আমরা সেই নামগু‌লো দি‌য়ে‌ছি এবং শা‌স্তিও দা‌বি ক‌রে‌ছি।”

তি‌নি ব‌লেন, “বি‌রোধী‌তায় যারা আছে তারাই এই সমস্ত তৈ‌রি করছে। মানু‌ষের ভেত‌রে ভয়-ভীতি, বিভ্রান্ত ছড়া‌নোর জন্য তারা পুরাতন জি‌নিস‌কে সাম‌নে নি‌য়ে এসে কাটছাট ক‌রে সারা বাংলা‌দে‌শে আগে পি‌ছে একটা কথা লা‌গি‌য়ে মামলা দিচ্ছে।”

আরাফাত রহমান কোকোর নাম নিয়ে মন্তব্যের বিষ‌য়ে আমির হামজা ব‌লেন, “আমার এই কথার জন্য আমি অনেক আগেই ক্ষমা চে‌য়ে‌ছি এবং ভুল স্বীকার করে‌ছি। আবার ২০২৬ সা‌লেও ভুল স্বীকার করলাম।”

আওয়ামী সরকা‌রের সা‌বেক মন্ত্রী ডা. মুরা‌দ হাসা‌নের উদাহ‌রণ টে‌নে তিনি ব‌লেন, “টাকলা মুরাদ—জাইমা রহমান‌ ও তা‌রেক রহমানকে নি‌য়ে যে বিশ্রী কথা ব‌লে‌ছেন। তার বিরু‌দ্ধে তো আপনারা এই কয় বছ‌রে একটা কথাও বল‌লেন না।  সুতরাং এগু‌লো যে আপনারা কেন ক‌রে‌ছেন আমরা তা বু‌ঝে ফে‌লে‌ছি।”

ঝাড়ু মি‌ছিল প্রস‌ঙ্গে তিনি বলেন, “আপনারা মি‌ছিল কর‌বেন, আপনা‌দের মা-বোন নেই? আপনা‌দের মে‌য়ে নেই, স্ত্রী নেই? তা‌দের‌কে দি‌য়ে করান! লাইলা বেগ‌মের ম‌তো এরকম ম‌হিলা তিনশ টাকা দি‌য়ে ভাড়া করা লাগ‌বে কেন? এই ম‌হিলা তো এখন বিপ‌দে আছে। ম‌হিলার খোঁজ নি‌য়ে‌ছি। এখন বল‌ছে কি কর‌তে গেলাম আমি, তিনশ টাকা নি‌তে গি‌য়ে এখন দেখ‌ছি ৩০ হাজার চ‌লে যা‌বে।” এসময় আগামী‌তে এমন ভুল আর না করার আহ্বান জানান জামায়া‌তের এই প্রার্থী।

এতে জামায়া‌তে ইসলামীর ওয়ার্ড পর্যা‌য়ের নেতাকর্মী ও সমর্থকরা উপ‌স্থিত ছি‌লেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  আমির হামজা   সাংবা‌দিক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close