শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গঙ্গাচড়ায় বিএনপির পথসভায় হামলার অভিযোগ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৩:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোকাররম হোসেন সুজনের নির্বাচনী পথসভায় হামলার অভিযোগ উঠেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় গঙ্গাচড়া উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলা বিএনপি সভাপতি চাঁদ সরকার।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ৯টায় উপজেলার আলমবিদিতর ইউনিয়নের তুলশীর হাট এলাকায় বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী পথসভা চলাকালে বক্তৃতার সময় জামায়াত-শিবিরের কতিপয় কর্মী উসকানিমূলক স্লোগান দিতে এসে আকস্মিকভাবে হামলা চালায়। এসময় মোকাররম হোসেন সুজনকে রক্ষা করতে গেলে বিএনপি ও অঙ্গসংগঠনের দুই থেকে তিনজন নেতাকর্মী আহত হন।

পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী, সেনাবাহিনীর সদস্য ও থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

সংবাদ সম্মেলনে চাঁদ সরকার দাবি করেন, গঙ্গাচড়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও সংসদ সদস্য পদপ্রার্থীর জীবন বর্তমানে ঝুঁকির মধ্যে রয়েছে এবং তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি প্রশাসনের প্রতি নির্বাচনী মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।

সাংবাদিক সম্মেলনে উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম চাঁদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদসহ উপজেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়া   বিএনপি   হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close