রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বুড়িচংয়ে জামায়াত প্রার্থী মোবারকের নির্বাচনি প্রচারণা
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ২:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা- ৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মোবারক হোসাইনের নির্বাচনি প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে উপজেলা কমপ্লেক্স থেকে দাঁড়িপাল্লা পক্ষে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর পৌরসভার বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বসুন্ধরা চত্বরে গিয়ে সমাপ্ত হয়।

মিছিল শেষে মোবারক হোসাইন বলেন, ‘কেউ যদি আমাদের সমালোচনা করে, আমরা তাকে বুকে টেনে নেব। প্রতিশোধ নয়, ভালোবাসা ও আদর্শের রাজনীতিতেই আমরা বিশ্বাসী।’

এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল আউয়াল, জেলা শূরা সদস্য ও মো. সাইফুল আলম, কুমিল্লা মহানগর কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার, মাওলানা লুৎফুর রহমান খান মাসুম,  উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. অহিদুর রহমান, অধ্যক্ষ আব্দুল হান্নান, ছাত্রশিবিরের জেলা সভাপতি সানাউল্লাহ রাসেল, উপজেলা সভাপতি মোহাম্মদ শফিউল্লাহ, এনসিপি নেতা আমির হামজা মাসুম, বিপাড়ার সমন্বয়ক জহিরুল হক  সরকার, উপজেলা সহকারী সেক্রেটারি মো. কবির হোসেন, মো. ফারুক চৌধুরী, পৌর আমীর মো. তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ উপজেলা সভাপতি মাওলানা জাকারিয়া খান, অফিস সেক্রেটারি মো. ফয়েজ আহমেদ প্রমুখ।

মিছিলে নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। 

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close