শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
গজারিয়ার ‘ইয়াবা বদি’ লিটন কসাই আটক
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৩:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ‘গজারিয়ার ইয়াবা বদি’ নামে পরিচিত কসাই লিটনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুর একটার দিকে উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত লিটন কসাই উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ফিরোজ কসাইয়ের ছেলে। তবে সে আগে গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে বসবাস করত। অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ১৫টির মত মামলা রয়েছে।

গজারিয়া থানা সূত্রে জানা যায়, লিটন কসাই দীর্ঘদিন ধরে কসাই কাজের আড়ালে মাদক ব্যবসায় করে আসছিল। মাদক বিক্রি টাকায় তিনটি বাড়িসহ লিটনের রয়েছে কোটি কোটি টাকার সম্পত্তি। বেপরোয়া মাদক ব্যবসায়ের কারণে তিনি স্থানীয়ভাবে ‘গজারিয়ার ইয়াবা বদি’ নামে পরিচিত। অস্ত্র মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। তাকে আটকে গত কয়েক দিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিল পুলিশ। 

শুক্রবার দুপুর একটার দিকে ভবেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন বাউশিয়া বহুমুখী উন্নয়ন সমিতি মার্কেটের পেছনের বাজার থেকে তাকে আটক করা হয়।

গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন বলেন, ‘একটি অস্ত্র মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই মামলায় তাকে আটক করা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   ইয়াবা বদি   লিটন কসাই আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close