মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বিএনপি প্রার্থীর সমর্থনে ইয়ূথ ফোরাম সভাপতির সংবাদ সম্মেলন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৩:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে ১৫ দলীয় সমমনা গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান এ আয়োজন করেন। 

এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষের বিকল্প নেই।’ 

ময়মনসিংহ-৮ আসনে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী উল্লেখ করে তিনি সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘২০২৩ সালে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করার পর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে গতিশীল করতে ১৫টি সমমনা সংগঠন নিয়ে ‘সমমনা গণতান্ত্রিক জোট’ গঠন করা হয়। এরপর থেকে এই জোট বিএনপির ৩১ দফা জনগণের মাঝে প্রচার ও গ্রহণযোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে জাতীয়তাবাদী আদর্শ ও ইসলামি মূল্যবোধকে ধারণ করে সক্রিয়ভাবে অংশ নেয়।’ 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও বাংলাদেশ ইয়ূথ ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক লাল মিয়া, বাংলাদেশ ইয়ূথ ফোরাম ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক মো. মোহাইমিনুল ইসলাম। 

এছাড়া ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   ইয়ূথ ফোরাম   সংবাদ সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close