শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
হবিগঞ্জে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৪:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ২১ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ, গাঁজা ও বিপুল পরিমাণ চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৫ বিজিবি)।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় চশমা জব্দ করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পণ্য ফেলে পালিয়ে যায়।

এছাড়া একই দিন মাধবপুর উপজেলার মনতলা ও হরিণখোলা বিওপির পৃথক অভিযানে সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কমলপুর এলাকায় ৩৬ বোতল ভারতীয় মদ ও ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হচ্ছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   বিজিবি   মাদক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close