শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সোনাইমুড়ীতে জামায়াত প্রার্থী ছাইফ উল্লাহর গণসংযোগে গণজোয়ার
সৈয়দ মো. শহিদুল ইসলাম, নোয়াখালী
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৪:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দাঁড়িপাল্লার গণসংযোগে সাধারণ মানুষের গণজোয়ার দেখা গেছে। গণসংযোগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ সকাল থেকে দাঁড়িপাল্লার মিছিলে যোগ দিতে ভিড় জমায় সোনাইমুড়ি কেন্দ্রীয় মসজিদ চত্বরে। 

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয়  নির্বাচন, তাই প্রতিটি দলের প্রার্থী এবং প্রতীক জেতানোর জন্য সারা দেশের ন্যায় সোনাইমুড়ী উপজেলার ইউনিয়ন ওয়ার্ডগুলোতে চলছে বিভিন্ন দলের প্রচারণা, লিফলেট বিতরণ ও গণসংযোগ। 

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা থেকেই নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ ছাইফ উল্লাহর গণসংযোগে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। 

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে বিভিন্ন পেশার-বয়সী হাজার হাজার মানুষ গণসংযোগে অংশগ্রহণ করে। অনেকে পরিবার-পরিজন নিয়ে গণসংযোগে উপস্থিত হন, নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

ভোটাররা জানান, বিভিন্ন সময় বিভিন্ন দলকে আমরা ভোট দিয়েছি, আমাদের উন্নয়নমূলক কোন উপকার হয় নাই। এবার আমরা দাঁড়িপাল্লায় ভোট দিব।

জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ ছাইফ উল্লাহ বলেন, ‘আপনারা যদি আমাকে আগামী নির্বাচনে ভোটে জয়যুক্ত করেন, আমি ন্যায়, ইনসাফ ও কল্যাণময় সমাজ গড়ার লক্ষে, সৎ লোকের শাসন কায়েমের জন্য তাদের জান-মাল দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব এবং সোনাইমুড়ি উপজেলাকে মাদক-সন্ত্রাস নির্মূলসহ মডেল উপজেলা গড়ে তুলবো।’ 

গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতে আমির হানিফ মোল্লা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দিন, পৌর জামাতের আমীর আব্দুল মতিন, চাটখিল পৌর জামায়াতে আমির আক্তার হোসেন, ছাত্রশিবিরের নোয়াখালী উত্তর সেক্রেটরি মুজাহিদুল ইসলাম।

গণসংযোগ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সোনাইমুড়ী   জামায়াত প্রার্থী ছাইফ উল্লাহ   গণসংযোগে গণজোয়ার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close