রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
ভারতীয় সীমানা থেকে উদ্ধার জেলেকে পরিবারের কাছে হস্তান্তর
বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৪:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরের ভারতীয় সীমানার সাগরদ্বীপ এলাকা থেকে ভারতীয় কোস্ট গার্ডের হাতে উদ্ধার হওয়া জেলে আব্দুল মান্নান (২২)কে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘‘গত ১৩ জানুয়ারি কক্সবাজারের মহেশখালী উপজেলার ডালঘাট এলাকা থেকে একটি বাংলাদেশি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। পরদিন ১৮ জানুয়ারি বোটটি অসাবধানতাবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। এ সময় ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ কমলা দেবী বোটটিকে ধাওয়া করলে আব্দুল মান্নান নামের এক জেলে পানিতে পড়ে যান।’’

ভারতীয় কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে তাকে সমুদ্র থেকে উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত জেলেকে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ পদ্মা-এর কাছে হস্তান্তর করা হয়।

এরপর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বানৌজা পদ্মা উদ্ধারকৃত জেলেকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় হস্তান্তর করে। পরে তাকে কোস্ট গার্ড বেইস মোংলায় আনা হয়। সেখান থেকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে উদ্ধার জেলেকে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে শরণখোলা থানা তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করে।

উদ্ধারকৃত জেলে আব্দুল মান্নান কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার দলগার্ড গ্রামের জাকের আহমেদের ছেলে।

কেকে/এলএ

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ভারতীয় সীমানা   উদ্ধার জেলে   হস্তান্তর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close