সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না : ডা. শফিকুর
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৫:০১ পিএম আপডেট: ২৩.০১.২০২৬ ৫:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এক সাগর রক্তের বিনিময়ে জুলাই না হলে আজ আমরা এখানে এসে কথা বলতে পারতাম না। তাই আমরা চাঁদা নেব না এবং কাউকে চাঁদা নিতেও দেব না। আমরা নিজেরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতেও দেব না।’

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে জেলা ১০ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান নির্বাচনি প্রচারণার দ্বিতীয় দিনে ঢাকা থেকে পঞ্চগড়ে যান। সেখানে জনসভা শেষে তিনি দিনাজপুর বড়ময়দানের জনসভায় যোগ দেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা জনগণকে সঙ্গে নিয়ে জনবান্ধব বাংলাদেশ গড়ে তুলব। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্মে ধর্মে কোনো সংঘাত থাকবে না। যে বাংলাদেশে টাকা চুরি করে বেগমপাড়া তৈরি করা হবে না। যারা টাকা চুরি করে বেগমপাড়া তৈরি করেছে, তাদের ফিরিয়ে এনে বিচার করা হবে।”

তিনি বলেন, “সারা দেশের খাদ্যের তিন ভাগের এক ভাগের যোগান দেয় দিনাজপুর। এই দিনাজপুরে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। আলু ও লিচুর জন্য আধুনিক সংরক্ষণাগার স্থাপন করা হবে। দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তর করা হবে।”

জামায়াত আমির আরও বলেন, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিটি জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে। মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

নারীদের প্রসঙ্গে তিনি বলেন, “তারা মায়ের জাতি। তাদের জন্য ঘর ও কর্মস্থল—দুই জায়গাতেই নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে। আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই, একটি আলোকিত বাংলাদেশ গড়তে চাই। টাকা দিয়ে যেন বিচার কেনা না যায়, সেই ব্যবস্থা করা হবে।”

তিনি বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে অস্ত্রের ঝনঝনানি থাকবে না, মানুষ নিরাপদে চলাচল করতে পারবে। গণভোটে আমরা ‘হ্যাঁ’ বলব।”

দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান ও সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হকের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, এনসিপির মুখ্য সমন্বয়ক ও দিনাজপুর-৫ আসনের ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী ডা. আব্দুল আহাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, দিনাজপুর-১ আসনে জামায়াতের প্রার্থী মতিউর রহমান, দিনাজপুর-২ আসনের প্রার্থী অধ্যক্ষ আফজালুল আনাম, দিনাজপুর-৩ সদর আসনের প্রার্থী মাইনুল আলম, দিনাজপুর-৪ আসনের প্রার্থী আফতাব উদ্দীন মোল্লা এবং দিনাজপুর-৬ আসনে জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম।

সমাবেশে ১০ দলীয় ঐক্যের নেতৃবৃন্দসহ দিনাজপুর জেলার ১৩টি উপজেলা থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  দুর্নীতি   শফিকুর   জামায়াত   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close