শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
কুলাউড়ায় মনু নদীতে গোসল করতে নেমে পরীক্ষার্থীর মৃত্যু
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৫:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদীতে গোসল করতে নেমে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) পরীক্ষার্থী নাঈম আহমদ (১৭) এর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মনু নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত পরীক্ষার্থী কমলগঞ্জ উপজেলার মাধবপুর নোয়াগাঁও তালিমুল কুরআন মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থী নাঈম বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কুলাউড়ার কটারকোনা মাদরাসা কেন্দ্রে অবস্থান করছিলেন। শুক্রবার পরীক্ষা না থাকায় মাদরাসার কয়েকজন শিক্ষার্থী মনু নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নাঈম নদীর গভীর গর্তে পড়ে ডুবে যান। তাৎক্ষণিকভাবে নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

পরে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। একই সঙ্গে মাদরাসার অন্যান্য শিক্ষার্থী ও স্থানীয়রা খোঁজাখুঁজি অব্যাহত রাখেন। প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির একপর্যায়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পৌঁছানোর আগেই স্থানীয়রা নাঈমকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর নোয়াগাঁও মাদরাসার শিক্ষা সচিব মাওলানা হোসাইন আহমদ খালেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের মাদরাসার ছাত্র নাঈম বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের জন্য কুলাউড়ার কটারকোনা মাদরাসায় অবস্থান করছিল। শুক্রবার সকালে সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে সে মনু নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় নাঈমের পরিবারসহ পুরো এলাকায় শোকের মাতম চলছে। মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল মুত্তাকিন জুনাইদসহ মাদরাসা কর্তৃপক্ষ শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কুলাউড়া   মনু নদী   পরীক্ষার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close