রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ফেনী-২ আসনে নির্বাচনি প্রচারণায় মঞ্জু
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম আপডেট: ২৩.০১.২০২৬ ৭:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফেনীতে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, “নির্বাচনের এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি।বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, ঢাকা শহরে নারীদের আঘাত করা হয়েছে, সেদিন চট্টগ্রামে অভিযানে গিয়ে এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। প্রত্যেক প্রার্থী, কর্মী ও ভোটারদের নিরাপত্তাসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা নির্বাচনের ব্যাপারে ভিন্ন অবস্থান নিতে বাধ্য হবো।”

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে ফেনী সদর উপজেলার ভূঞার হাটে তিনি গণসংযোগ করেন। পরে বিকেলে ফেনী জেনারেল হাসপাতাল এলাকায় ঈগল প্রতীকের নির্বাচনি প্রচারণা চালান।

রাষ্ট্রের গুণগত পরিবর্তনের কথা উল্লেখ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, “জাতীয়ভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করতে না পারলে স্থানীয়ভাবে উন্নয়নে বড় কিছু করা সম্ভব নয়। সে জন্য রাষ্ট্রের গুণগত পরিবর্তন ও সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে আমাদের ১০ দলীয় জোট ঐক্যবদ্ধ হয়েছে। ঐকমত্য কমিশনে এসব দাবি তুলে আমরা কথা বলেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো—যে দলটি ৩১ দফা সংস্কারের কথা বলেছে, তারা এ আলোচনায় নোট অব ডিসেন্ট দিয়েছে।”

তিনি বলেন, “আমরা আশঙ্কা করছি, কোনো একটি দল যদি একচ্ছত্র বা এককভাবে ক্ষমতায় যায়, তাহলে এসব সংস্কার প্রস্তাব নাও মানতে পারে। তারা অনেকে না-ভোট দেওয়ার ব্যাপারেও কথাবার্তা বলছেন। আমরা চাই গণভোটে সবাই যেন হ্যাঁ-ভোট দেন।”

প্রবাসীদের উদ্দেশে মঞ্জু বলেন, “আজ থেকে প্রবাসীদের ভোটগ্রহণ শুরু হচ্ছে। আপনারা এমনভাবে ভোট ও অধিকার প্রয়োগ করবেন, যেন আপনারা যেসব উন্নত দেশে থাকেন, সেখানকার মতো এ দেশও পরিবর্তন করা যায়। আপনাদের ভোটেই যেন এ দেশ উন্নত হতে পারে, তা খেয়াল রাখতে হবে।”

বৃহস্পতিবার ছাত্রশিবির ফেনী শহর শাখার সভাপতি ওমর ফারুকের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য একেএম সামছুদ্দিন, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, প্রচার সম্পাদক আ. ন. ম. আবদুর রহিম, এনসিপির জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক, এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে সকালে মজিবুর রহমান মঞ্জু দাগনভূঞার ওমারাবাদে জামায়াতের সাবেক আমির মকবুল আহম্মদের কবর জিয়ারত করেন। একই দিন বিকেলে শর্শদি ইউনিয়ন জামায়াতের সঙ্গে মতবিনিময় করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ফেনী   নির্বাচন   প্রচারণায়   মঞ্জু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close