মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      
দেশজুড়ে
ভাঙ্গায় জেন-জেড কার্নিভাল অনুষ্ঠিত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৫:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় “আমরা শুনতে চাই প্রজন্মের কন্ঠস্বর, আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের শক্তির” প্রতিপাদ্যকে সামনে রেখে জেন-জেড কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে হোপ এন্ড হেল্থ, জেনজি কার্নিভালে বক্তারা বলেন, তরুণদের শিক্ষায়, জ্ঞানে ও প্রযুক্তিতে গড়ে তুলতেই ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে সবাই ভোট দেবেন। অনুষ্ঠানে তরুণ প্রজন্মের শিক্ষার্থী, রাজনীতিবিদ, তরুণ উদ্ভাবকসহ নানা শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ফরিদপুর-৪ আসনের সদরপুর ও চরভদ্রাসনকে ভবিষ্যতে কেমন দেখতে চায়—সেই স্বপ্ন, ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে স্থানীয় একটি পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক ফাহাম আব্দুস সালাম, ডা. জাহেদুর রহমান, ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ, জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামীম ও এজিএস প্রার্থী তানভীর আল মায়েদ, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. মাহমুদ রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শামীম খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, বিএনপি নেতা ওবায়দুল আলম সম্রাট, সহ-সভাপতি চৌধুরী ওয়াহিদুজ্জামান, বিএনপি নেতা মিজানুর রহমান পান্না প্রমুখ।

অনুষ্ঠানটি আগামী নির্বাচন নিয়ে বিএনপির ভাবনা সম্পর্কিত প্রশ্নোত্তর, ডকুমেন্টারি প্রদর্শন ও আলোচনা পর্বের মধ্য দিয়ে সাজানো হয়—এর মাধ্যমে তারুণ্যের এ উৎসব অনুষ্ঠিত হয়।

এসময় ফরিদপুর-৪ আসনের বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেন, “যে স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলন করেছিল তরুণেরা, সেই স্বপ্নকে বাস্তবায়ন করবে বিএনপি।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গা   জেন জেড   কার্নিভাল   অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close