শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
মার্কায় ভোট দিলেই জান্নাতে যাওয়া যায় না: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৬:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামায়াতকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল বলছে তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। তিনি বলেন, “কোন মার্কায় সিল দিলেই যদি জান্নাতে যাওয়া যেতো, তাহলে সবাই জান্নাতেই যেতো।”

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের দেবীপুর শোল্টোহরি বাজার ও সদর উপজেলার দেবীপুর আদর্শ গ্রামে ধানের শীষে ভোট চাইতে গিয়ে তিনি এ কথা বলেছেন।

মির্জা ফখরুল বলেন, “জান্নাতে যেতে হলে আল্লাহর তুষ্টি অর্জন করতে হবে। নামাজ ও রোজা রাখতে হবে। তাছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। একটি দল ভুল স্বপ্ন দেখাচ্ছে।”

তিনি আরও বলেন, “হাসিনা আপা তো পালিয়ে গেছেন। তার হাজার হাজার নেতা, কর্মী ও সমর্থকদের বিপদে ফেলে পালিয়েছেন। আমরা তাদের জানাতে চাই যে আমরা আপনাদের পাশে আছি। যারা কোনো অপরাধ করেননি, যারা নির্দোষ, তাদের আমরা কোনো ক্ষতি হতে দেবো না।”

দেশ পরিচালনার ব্যাপারে তিনি বলেন, “অভিজ্ঞতা থেকে বলছি, বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এখন আর কেউ নেই। আমরা ক্ষমতায় গিয়েছি, দেশ পরিচালনা করেছি। জামাতের ক্ষমতায় যাবার বা দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই একসাথে থাকতে চাই। আমাদেরও বিভেদ করার কোনো সুযোগ নেই।”

এসময় তিনি বিএনপির বিভিন্ন উন্নয়ন তুলে ধরে ধানের শীষে ভোট চান এবং আগামীতে এলাকায় উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ভোট   মির্জা ফখরুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close