রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কুমিল্লা-৭ আসনে জমে উঠেছে নির্বাচনি প্রচারণা
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৬:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জমে উঠেছে প্রচারণা। এ আসনে বিএনপির দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। তিনি কলস প্রতীক বরাদ্দ পেয়েছেন।

প্রতীক বরাদ্দের দিন বিকেলেই তাকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এরপরও থেমে নেই তার প্রচারণা। উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার পক্ষে নির্বাচনি প্রচারণা, ভোট ও সমর্থন প্রার্থনা করে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের পক্ষে মোকামবাড়ি থেকে একটি প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে বেলাশ্বর দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন- চান্দিনা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কামাল হোসেন (কাউন্সিলর), ৪নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি রুহুল আমিন, ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম চারু মিয়া, সাধারণ সম্পাদক মনু মিয়া, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, পৌর যুবদল যুগ্ম আহ্বায়ক আবু তাহের টিটু, সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া, ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাদল মিয়া, সিনিয়র সহ-সভাপতি ওয়াদুদ মিয়া, যুবদল নেতা আলমগীর হোসেন, মো. জাহাঙ্গীর আলম, মো. জুয়েল, মো. আলম, স্বেচ্ছাসেবক দল নেতা মোস্তফা কামাল, মো. রবিউল, ৪নং ওয়ার্ড মৎস্যজীবি দল সভাপতি শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মো. ইমন, ওয়ার্ড কৃষকদল সভাপতি মো. ওয়াসিম, সাধারণ সম্পাদক মো. জামাল, শ্রমিকদল ওয়ার্ড সভাপতি মো. আবুল হাসেম, তাঁতীদল নেতা মো. আবু তাহের, মোস্তফা কামাল (কন্ট্রাক্টর), বিএনপি নেতা মো. জাকির, মো. শফিক, মো. হাকিম, মো. হাসান, মো. আবুল কাসেম, মো. ময়নাল হোসেন মনু, মীর মনির হোসেন প্রমুখ।

উল্লেখ্য, এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। ধানের শীষ প্রতীক নিয়ে তার নেতাকর্মীরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   নির্বাচনি প্রচারণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close