শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
রাজনীতি
দেশ গড়তে তিন শর্ত দিলেন জামায়াত আমির
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৭:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনগণের নির্বাচিত প্রতিনিধিরা ৩ শর্তে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ের আয়োজিত জনসভায় তিনি এ কথা জানান।

সভায় শফিকুর রহমান বলেন, ‘ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াত। শর্তের মধ্যে রয়েছে দুর্নীতিবিরোধী অবস্থান, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত ও রাষ্ট্র সংস্কারের পক্ষে থাকা। আর এক্ষেত্রে কোনো একক দল নয় জনগণের প্রতিনিধিরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে অংশ নেবে।’
 
এ সময় দুর্নীতি ও অপশাসনের কারণে উত্তরাঞ্চলের প্রকৃতি উন্নতি হয়নি বলে অভিযোগ করেন তিনি।
 
‘ধুরন্ধররা উত্তরাঞ্চলের মানুষদের গরিব করে রেখেছে। দুর্নীতি ও দুঃশাসন না থাকলে উত্তরাঞ্চল কৃষিভিত্তিক শিল্পের রাজধানী হতো। আগামীতে দেশ ইনসাফের ভিত্তিতে চললে কৃষক তার পণ্যের ন্যায্যমূল্য পাবে।’
 
সরকার গঠনের সুযোগ পেলে দেশের সবকটি জেলায় একটি করে মানসম্মত মেডিকেল কলেজ তৈরি করা হবে বলে প্রতিশ্রুতি দেন শফিকুর রহমান।
 
এ সময় অসম্মানের ভাতা নয়, বেকার যুবকদের কর্মসংস্থান গড়ে তোলার কথাও বলে জামায়াতের আমির।
 
‘আমরা প্রতিটি ঘরকে এক একটা ইন্ডাস্ট্রিতে পরিণত করব। আর অনেকে বলেন বেকার ভাতা দেবেন, এটা অসম্মানের। আমরা বেকার ভাতা নয়, বেকারদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করব।’
 
শুক্রবার সূচি অনুযায়ী ঠাকুরগাঁও ছাড়াও পঞ্চগড় ও দিনাজপুরে সমাবেশ করেন জামায়াত আমির। আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) তিনি রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভা করবেন। এরপর তিনি সফর করবেন গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা—এরপর ঢাকায় ফিরবেন। রোববার (২৫ জানুয়ারি) শফিকুর রহমান ঢাকা-৫, ৬ ও ৭ আসনে নির্বাচনি প্রচারণা চালাবেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দেশ গড়া   তিন শর্ত   জামায়াত আমির  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close