রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গজারিয়ায় নির্বাচনি সংঘর্ষে ৭ জন আহত
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৭:২৪ পিএম আপডেট: ২৩.০১.২০২৬ ৭:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সোনালী মার্কেট এলাকায় মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মিছিলে সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত হয়েছেন। আহত সবাইকে নিজের সমর্থক বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল পৌনে পাঁচটায় গজারিয়া ইউনিয়নের সোনালী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহতরা হলো: মামুন (৪৭), মানিক (৪২), আল আমিন (২৫), স্বপন সরকার (৫৫), বাবু (৪০), জয়নাল (৩৮)।

বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন বলেন, “আমি আজকে মুন্সীগঞ্জ শহরে প্রচার-প্রচারণায় ব্যস্ত ছিলাম। যারা এই কাজটি করেছে, তারা খুব খারাপ কাজ করেছে। এর দায়ভার আমি বা আমার দল নেব না, যারা করেছে, তাদেরকে দায়ভার নিতে হবে।”

ঘটনার প্রত্যক্ষদর্শী নাজমুল হোসেন বলেন, “শুক্রবার বিকাল পৌনে পাঁচটার দিকে আসন্ন সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দিনের সমর্থনে আমরা একটি মিছিল বের করেছিলাম। মিছিলটি গজারিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে গজারিয়া গার্লস স্কুল পার হয়ে সোনালী মার্কেট এলাকায় আসলে ২০–২৫ জন রতন সমর্থক লাঠিসোটা হাতে ওতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালায়। তাদের লাঠিপেটায় আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। আমাদের ৭–৮ জন আহত হয়েছে। আহতরা বিভিন্ন ফার্মেসি থেকে চিকিৎসা নিয়েছে।”

বিষয়টি সম্পর্কে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন সমর্থক হুমায়ন খান বলেন, “নিন্দাজনক এই হামলার নিন্দা জানাই। আমরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হিসেবে কি স্বাধীনভাবে প্রচার-প্রচারণা চালানোর অধিকার নেই? আমার কাছে আসা তথ্য অনুযায়ী আমাদের ৭ জন সমর্থক এই ঘটনায় আহত হয়েছে। আমরা প্রশাসনের কাছে এ ঘটনার সঠিক বিচার চাই।”

স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. মহিউদ্দিন বলেন, “আমার ৭–৮ জন কর্মী আহত হওয়ার খবর আমি পেয়েছি। জনগণের আকাঙ্ক্ষা পূরণে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমার প্রতিপক্ষ বুঝতে পেরেছে মুন্সীগঞ্জ ৩ আসনে আমার জনসমর্থন অনেক বেশি, তাই বাধ্য হয়ে তারা প্রথম থেকেই মারমুখী আচরণ করছে। আমি এই ঘটনায় নিন্দা জানাই এবং জড়িতদের শাস্তির দাবি করছি।”

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, “এরকম একটি খবর আমরা পেয়েছি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   নির্বাচন   সংঘর্ষ   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close