শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
নীলফামারীতে পেশাজীবীদের সাথে বিএনপি প্রার্থী তুহিনের মতবিনিময়
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৭:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষক সমিতি, ছমিল মালিক ও শ্রমিক সতিতি ও শখের বাজার যুব সংঘের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন। 

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নীলফামারী উন্নয়ন মঞ্চের ব্যানারে নীলসাগর গ্রুপের পরিবহন পুলে ওই সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসাবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য নীলফামারী-২ আসনের বিএনপির প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। এসময় তিনি বলেন,‘আমরা যেন সম্মিলিতভাবে নীলফামারীকে সিঙ্গাপুর, মালেশিয়ার মতো মডেল হিসেবে গড়তে পারি সে চেষ্টা চালিয়ে যাবো। নীলফামারী একটা শিল্প বান্ধব জেলা, এখানে বেকার সমস্যা থাকবে না। আমাদের অনেক জায়গা পড়ে আছে, সেসব জায়গায় শিল্প কারখানা স্থাপন করা হলে এবং উত্তরা ইপিজেডের সম্প্রসারণ হলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। এর সঙ্গে জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন ও মানসন্মত উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে শিক্ষার সুযোগ সৃষ্টি হলে এ জেলা বদলে যাবে।’

সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন নীলফামারী উন্নয়ন মঞ্চের উদ্যোক্তা নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হবীব লেলিন। অন্যান্যের মধ্যে বক্তা দেন অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম মোস্তফা খোকন, নারী নেত্রী সাবে ভাইস চেয়ারম্যান দৌলত জাহান ছবি প্রমুখ।

শেষে উদীয়মান লেখক ময়মনসিংহ মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মৌমিতার লেখা “অপার্থিব” বইটি উপহার প্রদান করা হয় প্রধান অতিথিকে।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close