শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজনীতি
ভাষানটেকে চলছে তারেক রহমানের নির্বাচনি জনসভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৭:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা-১৭ আসনে প্রচারণার অংশ হিসেবে রাজধানীর ভাষানটেক এলাকার বিআরপি মাঠে চলছে বিএনপির নির্বাচনি জনসভা।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ছয়টা ২৫ মিনিট থেকে শুরু হওয়া এ জনসভায় প্রায় ১০০০০-১১০০০ নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। 

জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাথে মঞ্চে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান।

উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, ফরহাদ হালিম ডোনার ও নাজিমুদ্দিন আলম। দলের সাংগঠনিক নেতৃত্বের মধ্যে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান।

স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যে রয়েছেন ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক কাদের মাহমুদ। যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ জনসভায় উপস্থিত আছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভাষানটেক   তারেক রহমান   নির্বাচনি জনসভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close