মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      ভূমিকম্পে কাঁপলো রাজধানী      
দেশজুড়ে
টঙ্গীতে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৭:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার দ্বিতীয় দিনে টঙ্গীতে জনসভার মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গাজীপুর-২ আসনের মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে টঙ্গী সরকারি কলেজ মাঠে এই নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়।

শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম, ছাত্রদলের সভাপতি রুহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহাদাত হোসেন শাহিন।

এছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহবায়ক প্রভাসক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নুরসহ মহানগরের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এসময় মঞ্জুরুল করিম রনি বলেন, “গাজীপুরে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে সকল অপশক্তির বিরুদ্ধে গাজীপুরবাসী জবাব দেবে, ইনশাআল্লাহ।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। ভোটের মাঠে শক্ত হাতে সকল সরঞ্জাম মোকাবেলা করতে হবে। সেই সঙ্গে ধানের শীষ প্রতীককে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  টঙ্গী   বিএনপি   নির্বাচন   প্রচারণা শুরু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close