রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নবীগঞ্জে মোশাহিদ চৌধুরীর সামাজিক উন্নয়নে দৃষ্টান্ত স্থাপন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৭:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর ডেভলাপমেন্ট এসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মোশাহিদ চৌধুরী তার ব্যক্তিগত অর্থায়নে দিনারপুর এলাকাব্যাপী সামাজিক, যোগাযোগ, শিক্ষা ও ক্রীড়া উন্নয়নে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে এলাকাবাসীর নজর কেড়েছেন।

প্রবাসে অবস্থান করলেও নিজ এলাকার মানুষের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি গঠন করেছেন একটি সেবামূলক সামাজিক সংগঠন—“দিনারপুর ডেভলাপমেন্ট এসোসিয়েশন”। এই সংগঠনের মাধ্যমে দিনারপুরের বিভিন্ন গ্রাম ও বাজারে সামাজিক উন্নয়নমূলক নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

ইতিমধ্যেই দিনারপুর এলাকাব্যাপী মক্তবভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বিভিন্ন বাজার ও জনবহুল স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং ময়লা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করা হয়েছে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মোশাহিদ চৌধুরীর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি নিজস্ব অর্থায়নে বালিদ্বারা–মুন্সিবাজার সড়কসহ কায়স্থগ্রাম ও সংকরসেনা গ্রামে মোট পাঁচটি কালভার্ট নির্মাণ করেছেন, যা এলাকাবাসীর যাতায়াতকে অনেক সহজ করেছে।

শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নেও তার অবদান রয়েছে। বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও মসজিদের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি একাধিক মসজিদে অজুখানা স্থাপন, গালিচা প্রদানসহ নানাভাবে সহযোগিতা করে যাচ্ছেন তিনি। এছাড়াও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে টিউবওয়েল বিতরণ, গরীব ও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান করছেন মোশাহিদ চৌধুরী।

যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ও ইতিবাচক বিনোদনে উৎসাহিত করতে তার সহযোগিতায় নিয়মিত আয়োজন করা হচ্ছে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট।

দিনারপুর ডেভলাপমেন্ট এসোসিয়েশনের এসব উদ্যোগ এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। এলাকাবাসী তার এই মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

মোশাহিদ চৌধুরী বলেন, “নিজের কর্তব্যবোধ থেকেই এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করছি। এই কাজগুলো পরিচালনায় এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া একান্ত কাম্য।”

তার এই উদ্যোগ দিনারপুর এলাকায় সামাজিক উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নবীগঞ্জ   মোশাহিদ চৌধুরী   সামাজিক উন্নয়ন   দৃষ্টান্ত স্থাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close