মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
২৫ জানুয়ারি ফেনী আসছেন তারেক রহমান
ফেনী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৮:০২ পিএম আপডেট: ২৩.০১.২০২৬ ৮:১১ পিএম

আগামী ২৫ জানুয়ারি ফেনী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এদিন ফেনী ছাড়াও নোয়াখালী ও লক্ষীপুর জেলার নেতাকর্মীরা অংশ নেবেন। নানার বাড়ির জেলায় তার আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে।

তার আগমন উপলক্ষে গতকাল (২২ জানুয়ারি) বিকেলে শহরের দাউদপুল এলাকার রুপালী কমিউনিটি সেন্টারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও সদস্য সচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় অতিথি ছিলেন ফেনী-১ আসনের প্রার্থী ঢাকা মহানগর দক্ষিন আহবায়ক রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের প্রার্থী চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি, সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু, সহ-গ্রাম সরকার সম্পাদক বেলাল আহমেদ, সদস্য পিপি মেজবাহ উদ্দিন খান, আবু তালেব, মশিউর রহমান বিপ্লব, অ্যাডভোকেট শাহেনা আক্তার শানু, গাজী মনির আহমেদ, জেলা যুগ্ম-আহবায়ক এম. এ. খালেক, গাজী হাবিব উল্যাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী।

এছাড়া বক্তব্য রাখেন যুবদলের আহবায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, কৃষকদল সাধারণ সম্পাদক সামছুদ্দীন খোকন, মহিলা দল সভাপতি জুলেখা আক্তার ডেইজী, ছাত্রদল সভাপতি এসএম সালাউদ্দিন মামুন।

উপজেলা পর্যায়ের নেতাদের মধ্যে সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, ছাগলনাইয়া উপজেলা সভাপতি নুর আহম্মদ মজুমদার, দাগনভূঞা উপজেলা সদস্য সচিব কামরুল উদ্দিন, ফুলগাজী উপজেলা সদস্য সচিব আবুল হোসেন, দাগনভূঞা পৌর আহবায়ক শফিকুর রহমান বাবুল প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বিপুল সমাগমের পাশাপাশি শৃঙ্খলার প্রতি গুরুত্বারোপ করেন।

শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ্যপ্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো সহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন ওলামা দলের সদস্য সচিব হাফেজ আবু বকর।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   ফেনী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close