মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      ভূমিকম্পে কাঁপলো রাজধানী      
রাজনীতি
ভাষানটেকের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমস্যার কথা শুনলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৮:০৩ পিএম আপডেট: ২৩.০১.২০২৬ ৮:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর ভাষানটেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কথা বলেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তিনি ভ্যানচালক, গৃহিণী, বস্তিবাসী ও ছাত্রদের সাথে সরাসরি তাদের সমস্যার কথা শুনেন এবং নির্বাচিত হলে তা সমাধানের আশ্বাস দেন।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৭ আসনে প্রচারণার অংশ হিসেবে ভাষানটেকে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তৃতা শুরুর আগে তারেক রহমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কথা শুনেন।

এ সময় তিনি বলেন, ‘দেশের উন্নয়নে জনগণের সমস্যাগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার এই সরাসরি যোগাযোগের মাধ্যমে ভোটারদের প্রয়োজন ও প্রতিকূলতা সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া হয়েছে, যাতে ক্ষমতায় গেলে সেগুলো কার্যকরভাবে সমাধান করা সম্ভব হয়।’

ছবি : বিএনপির মিডিয়া সেল

ছবি : বিএনপির মিডিয়া সেল


জনসভায় তিনি পুনরায় জনগণের সমস্যা শুনে সমাধানের প্রক্রিয়া নিশ্চিত করার গুরুত্বের উপর জোর দেন এবং বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনপ্রতিনিধিদের জবাবদিহিতা নিশ্চিত করতে জনগণকে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে হবে।’

ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা, কৃষি ও অবকঠামোগত উন্নয়ন, বস্তিবাসীর পুনর্বাসনসহ বিভিন্ন সমস্যা সমাধানে বিএনপি কাজ করবে জানান তারেক রহমান।

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আন্দোলন ও সংগ্রাম হয়েছে। স্বৈরাচারের পতন হয়েছে। এখন দেশ গঠন করতে হবে। স্বৈরাচারের কারণে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছিল। এখন দেশ পুনর্গঠনে নিজেদের প্রতিনিধি ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে। আমি, তুমি ও ডামির নির্বাচন যখন হয়েছে, তখন সমস্যা নিয়ে জনপ্রতিনিধির কাছে যাওয়া যায়নি। গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’

ছবি : বিএনপির মিডিয়া সেল

ছবি : বিএনপির মিডিয়া সেল

 
জনসভায় অংশ নেয়া মানুষের উদ্দেশে তিনি বলেন, 

‘আমি আপনাদের মুখ থেকে সমস্যা জানতে চাই। আমার প্রত্যাশা প্রতিটি জনপ্রতিনিধি আগামী দিনে জনগণের কাছে যাবেন, তাদের সমস্যা শুনে সমাধান করবেন।’
 
এ সময় নিজের পরিকল্পনা জানিয়ে তারেক রহমান বলেন, ‘কৃষকের জন্য বিশেষ কার্ড, ঋণের ব্যবস্থা করে কৃষির উন্নয়নে কাজ করবে বিএনপি। এছাড়া যুবকদের প্রশিক্ষণ ও শিক্ষার ব্যবস্থা করে দক্ষ করে গড়ে তোলার ব্যবস্থা করতে চাই আমরা। যাতে ভবিষ্যতে তারা কর্মসংস্থান, বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে যাওয়া বা ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করতে পারে।’

নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, তাদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করাসহ তাদের ক্ষমতায়নে বিএনপি ক্ষমতায় গেলে কাজ করবে বলেও জানান তিনি।

ছবি : বিএনপির মিডিয়া সেল

ছবি : বিএনপির মিডিয়া সেল

 
এছাড়া বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে বিএনপি কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপির চেয়ারম্যান।

করব কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই শপথ নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ধানের শীষকে যতবার জনগণ নির্বাচিত করেছে, ততবার উন্নতি হয়েছে মানুষের। পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে সারাদেশে ধানের শীষকে বিজয়ী করতে হবে। সবার আত্মীয় স্বজনকেও অনুরোধ করবেন, ধানের শীষে ভোট দিতে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভাষাণটেক   বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ   সমস্যার কথা   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close