শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সীতাকুণ্ডে জামায়াত প্রার্থীর গাড়িকে অন্য গাড়ির চাপ দেওয়ার অভিযোগ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৮:২৩ পিএম আপডেট: ২৩.০১.২০২৬ ৮:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় জামায়াত এমপি প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী নির্বাচনী প্রচারনায় সীতাকুণ্ডে আসার সময় সোনাইছড়ি পাক্কামসজি এলাকায় তাকে বহনকৃত প্রাইভেট কারটিকে অন্য গাড়ি চাপ দেয়ার অভিযোগ উঠেছে। জামায়াত প্রার্থীর গাড়ি দাড়িয়ে ছিলো। বেপরোয়া গতিতে এসে অপর একটি  প্রাইভেট কার চাপ দেয়। গাড়িটি ক্ষতিগ্রস্থ হলেও গাড়িতে থাকা সবাই ভালো আছে। 

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল পৌনে চারটার দিকে পাক্কামসজি এলাকায় এঘটনা ঘটে। 

চট্টগ্রাম-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী ফৌজদারহাটের তার বাড়ি থেকে প্রাইভেট কার চট্টমেট্রো ১২-৬৫৯৫ গাড়িতে করে সীতাকুণ্ড সদরে যাওয়ার সময় একই দিকে আসা প্রাইভেট কার চট্টমেট্রো গ ১২-৩৫৫৪ গাড়িটি আমাদের গাড়িকে দ্রুত ওভারটেকিং করার সময় ধাক্কা দিয়ে বাম্পার নিয়ে চলে যায়। পরে গাড়িটি আটক করা হয়েছে। 

গাড়িতে থাকা জামায়াত নেতা কুতুবউদ্দিন শিবলী জানান আমরা বিষয়টি নিয়ে চিন্তিত। এটি দুর্ঘটনা না পূর্বপরিকল্পিত  তা আমরা খতিয়ে দেখব। 

বিষয়টি খতিয়ে দেখার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে সীতাকুণ্ডবাসী। এ সময় তার সাথে ছিলেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন,অর্থ সম্পাদক আহসান হাবীব হিরোসহ আরো দুই আরোহী সবাই ভালো আছে।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close