শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থীর মিছিলে জনতার ঢল
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৮:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মো. কামরুজ্জামান রতনের নির্বাচনি মিছিলে বিপুল জনসমাগম লক্ষ্য করা গেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জ শহরের লিচুতলা থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দলীয় পতাকা, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। মিছিলকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে কামরুজ্জামান রতন বলেন, “জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। তিনি বলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত এবং এই জনসমাগম তারই প্রমাণ।”

স্থানীয় বিএনপি নেতারা জানান, আগামী দিনে আরও বড় পরিসরে নির্বাচনি প্রচারণা চালানো হবে। তারা আশা প্রকাশ করেন, সাধারণ মানুষের ব্যাপক সমর্থন নিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।

মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মুন্সীগঞ্জ-৩ আসন   বিএনপি প্রার্থী   মিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close