শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজনীতি
নির্বাচিত সরকারই সমস্যার সমাধান করতে পারবে‌ : তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৯:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকারই জনগণের সমস্যা সমাধান করতে পারবে‌।’ 

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার ভাষানটেকে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

সভায় তারেক রহমান আরও বলেন, ‘ধ্বংস হয়ে যাওয়া দেশকে পুনর্গঠন করতে হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।‌ দেশের সব পর্যায়ে জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধান করতে হলে দরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার।’

নিজের ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, ‘বিএনপি নির্বাচিত হলে ভাষানটেকের বস্তিবাসীদের পুনর্বাসন করাসহ তাদের সব সমস্যার সমাধান করা হবে।’ 

ঢাকা-১৭ আসন বিএনপি আয়োজিত এই জনসভা ভাষানটেকের বিআরবি মাঠে অনুষ্ঠিত হয়। জনসভায় নেতা-কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে ঢাকা-১৭ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে প্রচারণা শুরু হয়। দলীয় নেতা-কর্মীরা ভোটারদের কাছে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চান।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচিত সরকার   সমস্যার সমাধান   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close