রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
অষ্টগ্রামে বিএনপির নির্বাচনি জনসভায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৯:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির নির্বাচনি জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ভাতশালা গ্রামে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের নির্বাচনি জনসভা চলছিল। তবে অসুস্থতাজনিত কারণে তিনি জনসভায় উপস্থিত থাকতে পারেননি। জনসভার শেষ পর্যায়ে কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল জনসভাস্থলে পৌঁছায়। এ সময় চেয়ারে বসাকে কেন্দ্র করে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে যুবদল নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে যুবদল নেতা মাহবুব আলম কিসমতসহ অন্তত ২০ জন আহত হন বলে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে মাহবুব আলম কিসমত অভিযোগ করে বলেন, “মিছিল নিয়ে জনসভায় পৌঁছানোর পর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়া ও তার লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে তিনিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।”

তবে অভিযোগ অস্বীকার করে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়া বলেন, “যুবদল নেতা কিসমত ও তার লোকজন তাদের ওপর হামলা করেছে। এতে তিনিসহ ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।”

অষ্টগ্রাম থানার পুলিশ কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  অষ্টগ্রাম   বিএনপি   নির্বাচনি   জনসভায়   সংঘর্ষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close