সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
বানিয়াচংয়ে ধানের শীষের সমর্থনে গণমিছিল
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ৯:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ–২ (বানিয়াচং–আজমিরীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবনের সমর্থনে বানিয়াচং উপজেলায় ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে এসব কর্মসূচি পালিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। মিছিলগুলোতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

এরই অংশ হিসেবে শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে গণমিছিল শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি আবদুল মালিক মিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি সেলিম মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ।

পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ওলামা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মৌলভী দিলোয়ার হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সবুজ আহমেদ, বিএনপি নেতা আলী হোসেন, শেখ বাবুল মিয়া, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুবদল নেতা মিন্টু মিয়া ও উবায়দুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, ‘বানিয়াচং–আজমিরীগঞ্জের সাধারণ মানুষ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ। শান্তিপূর্ণ নির্বাচনি প্রচারণার মাধ্যমে বিজয় নিশ্চিত করা হবে।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বানিয়াচং   ধানের শীষ   গণমিছিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close