শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজনীতি
বন্ধুর সাথে ধোঁকাবাজদের কাছে দেশের মানুষ নিরাপদ নয় : রেজাউল করীম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১০:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যারা বন্ধুর সাথে ধোঁকাবাজি করতে পারে, দেশের মানুষ তাদের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে ঢাকা দক্ষিণ সিটির যাত্রাবাড়ীর কাজলার পাড়ে বাংলাদেশ ইসলামী আন্দোলন আয়োজিত নির্বাচনি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশ রেজাউল করীম আরও বলেন, ‘অতীতের সরকার হাজারো মায়ের বুক খালি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। এক শ্রেণির ক্ষমতালোভীরা ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে। জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে কোনো রাজনৈতিক দল নিজেদের ব্যানার নিয়ে প্রকাশ্যে মাঠে না নামলেও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা নেমেছেন।’
 
কিছু দিন আগেও বিএনপির একজন বড় নেতা ফোন করে বলেছেন, ‘হযরত দরজা খোলা। কিন্তু আমরা দরজা খোলার জন্য তো আন্দোলন সংগ্রাম করিনি। যারা পরীক্ষিত, তারা নতুন করে আর কী পরীক্ষা দেবে?’
 
সমাবেশে ঢাকা-৫ আসনের প্রার্থী মোহাম্মদ ইব্রাহিমের পক্ষে ভোট চান রেজাউল করীম। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বন্ধুর সাথে ধোঁকাবাজী   দেশের মানুষ   নিরাপদ নয়   রেজাউল করীম  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close