শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
রাজনীতি
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর নোংরা পানি ও ডিম নিক্ষেপ
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১০:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা-৮ আসনে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি প্রচারণায় নোংরা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। 

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় গণসংযোগকালে এ ঘটনা ঘটে। 

এনসিপির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মগবাজার মৌচাক মার্কেটস্থ বাংলা টিভির গলিতে উঠান বৈঠক করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বৈঠক চলাকালে মঞ্চের পার্শ্বস্থ বিল্ডিংয়ের (বাংলা টিভির বিপরীত পাশের বিল্ডিং) ওপর থেকে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর নোংরা পানি ফেলা হয়। এর কিছুক্ষণ পরই ডিম নিক্ষেপ করা হয় তাকে লক্ষ্য করে।’

এদিকে, 

এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ডিমের পাশাপাশি ওপর থেকে নোংরা পানিও ছুড়ে মারা হয়েছে। 

প্রচারণার সময় হঠাৎ এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় উপস্থিত নেতাকর্মীরা তাৎক্ষণিক ক্ষোভে ফেটে পড়েন এবং বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নাসীরুদ্দীন পাটওয়ারী নিজে নেতাকর্মীদের শান্ত করেন এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ধারণের আহ্বান জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নাসীরুদ্দীন পাটওয়ারী   নোংরা পানি   ডিম নিক্ষেপ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close