মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
রাজনীতি
বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি করব : হাসনাত
‎চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬, ১১:৩৫ পিএম আপডেট: ২৩.০১.২০২৬ ১১:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য যে জোট করেছি সে জোটের অধীনে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো যে বাংলাদেশে- কে বাংলাদেশী, কে বাঙালি এ ধরণের বিতর্কের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি আর জিইয়ে রাখা হবেনা। বরং একতার রাজনীতির মধ্য দিয়ে আমরা ফরোয়ার্ড লুকিং বাংলাদেশ গড়ে তুলবো।
‎শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন ধোড়করা উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি আরও বলেন, আবারও ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। আমাদেরকে আরো সতর্ক হতে হবে। ১২ তারিখ পরবর্তী বাংলাদেশের গতিপথ নির্ধারণ হবে। যে ভয় দেখাক না কেন ১২ তারিখ অবশ্যই আমাদেরকে ভোট দিতে আসতে হবে। যারা কেন্দ্র দখল করতে আসবে যদি আপনাদের এ চিন্তা থাকে তাহলে বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হবেন।
‎জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম ) আসনের ১০ দলীয় জোটের এমপি প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
‎জনসভায় হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ভোটের অধিকারের জন্য গত ১৭ বছর লড়াই সংগ্রাম হয়েছে। যারা ব্যালট বাক্স ছিনতাইয়ের চিন্তা করছেন আপনারা সাবধান হয়ে যান। আমরা এই জনগণকে নিয়ে যে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার কথা রয়েছে ১২ তারিখের পর আমরাই সরকার গঠন করব ইনশাআল্লাহ।
‎চিওড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া নঈমের  সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রশিবিরে সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় যুব শক্তির যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান,  উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন ,উপজেলা খেলাফতে মজলিসের সভাপতি মাও. শাহ জালাল, জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মো. মুজিবুর রহমান ভূঁইয়া।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিভাজন   ঐক্যে   হাসনাত আব্দুল্লাহ   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close