রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বড়াইগ্রামে বিএনপির নির্বাচনি কার্যালয়ের উদ্বোধন
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:১২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোরের বড়াইগ্রামের লক্ষীকোল বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনি কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে এ উপলক্ষে গণমিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য, উপজেলা ও বড়াইগ্রাম পৌর নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা অ্যাডভোকেট শরিফুল হক মুক্তা, জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর, আহ্বায়ক অধ্যক্ষ আশরাফ আলী, সদস্য সচিব সামসুল আলম রনি, যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, অধ্যক্ষ ইসাহক আলী, বড়াইগ্রাম পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সাবেক মেয়র ইসাহাক আলী, সদস্য সচিব বেলাল হোসেন, যুগ্ম সদস্য সচিব মোস্তায়েদুল হক বুলু, যুগ্ম আহ্বায়ক ইমান আলী, আবু বকর সিদ্দিক প্রধান, আব্দুস সাত্তার। 

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল, বড়াইগ্রাম পৌর যুবদলের সাধারণ সম্পাদক শামীম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা, সদস্য সচিব আজাদ আহমেদ প্রমুখ প্রায় সহস্রাধিক নেতা কর্মীবৃন্দ।

এ সময় ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিগত সময় বিএনপি সরকারের কিছু অসমাপ্ত কাজ রয়ে গেছে, জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে অসম্পূর্ণ কাজ সমাপ্ত করতে চাই।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close