মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
চকরিয়ায় আ.লীগের সাবেক ইউপি চেয়ারম্যান আটক
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:১৭ এএম
সাবেক চেয়ারম্যান দিদারুল হক সিকদার। ছবি: প্রতিনিধি

সাবেক চেয়ারম্যান দিদারুল হক সিকদার। ছবি: প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ার কোনাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল হক সিকদারকে আটক করেছে যৌথবাহিনীর একটি টিম। 

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার কোনাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। এই তথ্য আটক হওয়ার মুহুর্ত্বে চেয়ারম্যান দিদারুল হক সিকদার তার ফেসবুকে নিজেই জানান দেন। 

আটকৃকত দিদারুল হক সিকদার চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাংলা বাজার এলাকার মরহুম শাহাদাত আলীর কনিষ্ঠ ছেলে। তিনি ওই এলাকায় তিনবারের ইউপি চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি উপজেলা আওয়ামী লীগের নেতা। 

এদিকে, দিদারুল হক সিকদার তার ফেসবুক আইডি থেকে আটকের কথা স্বীকার করে লিখেন, ‘আমি গ্রেফতার হয়েছি, প্রিয় কোনাখালীবাসী শান্ত থাকুন। আপনাদের প্রার্থনায় রাখুন।’

চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) ফরিদ হোসেন সেনাবাহিনী চকরিয়া ক্যাম্পে কৃর্তক দিদারুল হক সিকদারকে আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, কোনাখালীর সাবেক ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদারকে সেনাবাহিনীর একটি দল আটক করে। রাত সোয়া ৯টার দিকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close