রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
১১ দিনের নির্বাচনি পদযাত্রা ঘোষণা এনসিপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৯:০৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এবার মাঠে নামার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল রোববার (২৫ জানুয়ারি) থেকে সারাদেশে ১১ দিনের নির্বাচনি পদযাত্রা শুরু করবে দলটি।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে নির্বাচনি আচরণবিধি নিয়ে দলটির পক্ষ থেকে উঠে এসেছে অভিযোগ।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গভীর রাতে মাইকের আওয়াজে নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগ তুলেন আসিফ।
 
তার দাবি, নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ নিরপেক্ষতার প্রশ্নে সংশয় তৈরি করছে।
 
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচন কমিশন সঠিকভাবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। দলীয়করণ থেকে সরে এসে সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানাই। প্রচারণার প্রথম দিন থেকেই অন্যতম একটি রাজনৈতিক দল ও দলের চেয়ারম্যান তারেক রহমান আচরণবিধি লঙ্ঘন করছেন
 
পোস্টার ও মাইক ব্যবহার করে নির্বাচনি বিধিনিষেধ লঙ্ঘন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
 
নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে কেন্দ্রগুলোতে সেনাবাহিনীর নিজস্ব ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান এবং সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানান আসিফ মাহমুদ। এছাড়া প্রশাসন ও সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি।
 
‘মিডিয়ায় আবারও দলীয়করণের চেষ্টা চলছে। বিগত দিনে দলীয়করণ করায় যে রূপ নিয়েছিল ভবিষ্যতেও তেমন ভয়াবহ আকার ধারণ করতে পারে।’
 
মিডিয়া হাউসগুলোকে সব দলকে সামনভাবে কাভারেজ দেয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ।
 
সংবাদ সম্মেলনে ২৭০টি আসনে দলের গণভোটের প্রার্থীর তালিকাও ঘোষণা করেন তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নির্বাচনি পদযাত্রা   এনসিপির  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close