সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
কুমিল্লা-৫ আসনে ঈগল মার্কার নির্বাচনী সভা
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১০:৪৭ এএম আপডেট: ২৪.০১.২০২৬ ১১:৫৮ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনে আমার বাংলাদেশ এবি পার্টি মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়ার নির্বাচনী সভা করেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বুড়িচং সদর পৌরসভার ৯নং ওয়ার্ড পশ্চিমপাড়া সরকারী প্রাইমারি স্কুল মাঠে  অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা এবি পার্টি আহবায়ক মো. গাজী মোসলেম উদ্দিনের সভাপতিত্বে সদর পৌরসভার নির্বাচনী সহ- পরিচালক আবু কাউছারের সঞ্চালনয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ এবি পার্টি মনোনীত প্রার্থী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া।

প্রধান বক্তা ছিলেন মুহাম্মদ আবদুল কাইয়ুম, পরিচালক কুমিল্লা-৫ নির্বাচনী এলাকায় ও জেলা এবি পার্টি সদস্য সচিব। 

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর এবি পার্টি আহবায়ক গোলাম মু. সামদানী, বুড়িচং পশ্চিমপাড়া জামে মসজিদের সেক্রেটারি আলহাজ্ব তফাজ্জল হোসেন, ব্রাহ্মণপাড়া এবি পার্টি আহবায়ক ও ইন্সপেক্টর অবসরপ্রাপ্ত আবু জাহের সরকার, মালাপাড়া ইউনিয়ন নির্বাচনী এলাকায় পরিচালক সেলিম ভূইয়া, মোকাম ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা রিপন, উপজেলা এবি পার্টি সদস্য সচিব ইঞ্জিঃ সাইফুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক শাহ আলম ঠিকাদার, আবু তাহের সর্দার, বিশিষ্ট ব্যবসায়ী আবু কাউছার, সদর পৌরসভার নির্বাচনী পরিচালক নাজমুল হাসান, ব্যবসায়ী আবদুর রশিদ, আবুল কালাম, রুহুল আমিনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close