রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
আন্তর্জাতিক
ইউক্রেনের দুই শহরে হামলা রাশিয়ার, আহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় ১৩ জন আহত হয়েছেন। 

আজ শনিবার (২৪ জানুয়ারি) ভোরে চালানো এই হামলা চালানো হয়। 

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো জানিয়েছেন, রাশিয়ার হামলায় সেখানে দুইজন আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তিনি বলেন, ‘দিনিপ্রো নদীর ২ পাড়ে অবস্থিত কিয়েভের অন্তত দুইটি জেলায় হামলা হয়েছে।’

টেলিগ্রামে দেওয়া বার্তায় ক্লিটসকো লেখেন, ‘কিয়েভ ব্যাপক শত্রু হামলার সম্মুখীন।’

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাজধানী লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র— দুইটিই ব্যবহার করা হয়েছে। 

কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, অন্তত ৩টি জেলায় ড্রোন হামলা হয়েছে, যার ফলে কমপক্ষে দুইটি স্থানে আগুন ধরে যায়।

এদিকে, রাশিয়া সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত খারকিভেও একাধিক ড্রোন হামলা হয়েছে। শহরের মেয়র ইহোর তেরেখভ জানান, এসব হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। 

তিনি বলেন, ‘ড্রোন হামলায় বাস্তুচ্যুতদের একটি ডরমিটরি, একটি হাসপাতাল ও একটি মাতৃসদন ক্ষতিগ্রস্ত হয়েছে।’

যুদ্ধ অবসানের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে ২ দিনের আলোচনার প্রথম দিন শেষ হওয়ার পরপরই এই হামলাগুলো চালানো হল।

সূত্র : রয়টার্স

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইউক্রেন   হামলা রাশিয়া   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close