রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
তরুণ ফুটবলার বাবু স্বাভাবিকভাবে বাঁচতে চায়
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দুঃখজনক বাস্তবতায় থমকে যেতে বসেছে ঈশ্বরগঞ্জ উপজেলার এক সম্ভাবনাময় ফুটবলারের স্বপ্ন। ঈশ্বরগঞ্জ উপজেলার কৃতি ফুটবলার বাবু—যিনি সম্প্রতি ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে ঈশ্বরগঞ্জ দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন—আজ তিনি জীবন-মরণ সন্ধিক্ষণে।

এছাড়াও বাবু বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৭ ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়ে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। কিন্তু অল্প বয়সেই ফুটবলের সবচেয়ে বড় শত্রু, ভয়াবহ ইনজুরির শিকার হয়েছেন এই তরুণ। খেলার সময় গুরুতর আঘাতে তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।

বাবুর বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নে। তিনি বক্কুল মিয়ার ছেলে। তার বাবা রাজমিস্ত্রির কাজ করেন। বাবু ছাড়াও তার দুই বোন আছে। পরিবারের একমাত্র ছেলে বাবু।

চিকিৎসকদের মতে, যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার না করালে তার পা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এমনকি ভবিষ্যতে স্বাভাবিকভাবে চলাফেরা বা উপার্জনের সক্ষমতাও হারাতে পারেন তিনি। এই অস্ত্রোপচারে প্রয়োজন দুই লক্ষ টাকারও বেশি, যা তার অসচ্ছল পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব।

বাবুর বাবা বক্কুল মিয়া বলেন, “আমার একটা ছেলে আছে। আমি রাজমিস্ত্রির কাজ করি। ছোট থেকে বাবু খেলাধুলায় ভালো, তাই তাকে খেলতে বাধা দিইনি। কিন্তু এখন আমার ছেলে যে ইনজুরিটা হয়েছে, সেটা ঠিক করতে অপারেশন লাগবে, দুই লাখ টাকা আমি কীভাবে ব্যবস্থা করব? আপনারা আমার ছেলেটিকে স্বাভাবিকভাবে বাঁচার উপায় করে দিন।”

অসহায় বাবু কণ্ঠভেজা কণ্ঠে বলেন, “আমার পরিবার খুবই অসহায়। দুই লক্ষ টাকা দিয়ে অপারেশন করানো আমাদের পক্ষে সম্ভব নয়। আমি স্বাভাবিকভাবে বাঁচতে চাই, আবার মাঠে ফিরতে চাই। আমি আরও খেলতে চাই। আপনাদের সহানুভূতি আর সহযোগিতা চাই।”

আজ বাবু শুধু একজন ফুটবলার নন—তিনি একটি স্বপ্ন, একটি সম্ভাবনার নাম। সমাজের বিত্তবান, মানবিক মানুষ ও সহৃদয় সংগঠনগুলোর প্রতি আকুল আবেদন—এই তরুণের পাশে দাঁড়ান। আপনাদের সামান্য সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে একটি জীবন, একটি স্বপ্ন, একটি ভবিষ্যৎ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  তরুণ ফুটবলার   বাবু   স্বাভাবিক   বাঁচার আকুতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close