শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
রাজনীতি
মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে চাই : আমিনুল হক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:১৬ পিএম আপডেট: ২৪.০১.২০২৬ ১২:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর মিরপুর-১৬ আসনে নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে গণসংযোগ চালাচ্ছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজধানীর মিরপুর-১৬ আসনে ভোটারদের সঙ্গে সরাসরি গণসংযোগ চালাচ্ছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক। নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে তিনি এলাকায় গণসংযোগের মাধ্যমে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে মিরপুর ৬ নম্বর এলাকার বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।

এ সময় তিনি এলাকাবাসীর হাতে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট তুলে দেন।

​গণসংযোগকালে পথসভায় দেওয়া বক্তব্যে আমিনুল হক মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন।

তিনি বলেন, “তার নির্বাচনী ইশতেহারে স্পষ্ট উল্লেখ আছে যে কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না।

মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার করেন তিনি।

একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি কেউ কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ড বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তবে সে বিএনপির রাজনীতি করার যোগ্যতা হারিয়ে ফেলবে। এ ধরনের কোনো ব্যক্তিকে দলে ঠাঁই দেওয়া হবে না।”

​আমিনুল হক আরও বলেন, “আমি দীর্ঘ দিন ধরে এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের পরিকল্পনা তৈরি করেছি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সেসব পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।”

নির্বাচন কমিশনের সব আইন মেনে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে বলে উল্লেখ করেন সাবেক এই ফুটবলার।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  মাদক   চাঁদাবাজ   সমাজ   আমিনুল হক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close