শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজনীতি
আরেকবার ‘জুলাই যোদ্ধা’ হয়ে বিজয় ছিনিয়ে আনার আহ্বান জামায়াত আমিরের
রংপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তরুণদের আরেকবার ‘জুলাই যোদ্ধা’ হয়ে বিজয় ছিনিয়ে আনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। 

আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতকালে তিনি আহ্বান জানান।

এ সময় শফিকুর  বলেন, ‘শহীদ আবু সাঈদ ও তার সঙ্গীরা জীবন দিয়ে যে দেশ দিয়ে গেছেন, তা বিনির্মাণে আমরা অঙ্গীকারবদ্ধ। ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ আমরা। আমাদের নিজেদের কোনো এজেন্ডা নেই। শান্তির বাংলাদেশ গড়তে জাতিকে ঐক্যবদ্ধ করব আমরা। শহীদদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। জীবন গেলেও অন্যায়ের কাছে মাথা নত করব না। দেশের এক ইঞ্চি মাটিও কারো কাছে বন্ধক রাখব না।’

‘আবু সাঈদ জুলাই আন্দোলনের মূল দুর্গ ছিল, জামায়াত জুলাই বীরদের কখনো ভুলবে না।’

সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের নিজ গ্রামে তার কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় জামাত ইসলাম সমর্থিত ১০ দলীয় নির্বাচনী ঐক্যের ঢাকার বাইরের দ্বিতীয় দিনের নির্বাচনি সফর।

কবর জিয়ারতের পর শফিকুর রহমান বলেন, ‘যে বাংলাদেশে ধর্ম-বর্ণ সকলে মিলেমিশে একত্রে বসবাস করবে, যার যার কর্মের দক্ষতা অনুযায়ী জাতি গঠনের উন্নয়নে ভূমিকা রাখবে, যেখানে কোন ধরনের বৈষম্য হবে না– এমন বাংলাদেশ গড়তে চায় জামায়েত ইসলামী।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জুলাই যোদ্ধা   বিজয়   জামায়াত আমির  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close