রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
আজ নির্বাচনী থিম সং প্রকাশ হবে এনসিপির
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী থিম সং প্রকাশ হবে আজ। রাজধানীর শাহবাগে (শহীদ হাদি চত্বর) জাতীয় জাদুঘরের সামনে মাদুর পেতে থিম সং লঞ্চ করা হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়, শনিবার (২৪ জানুয়ারি) বিকাল ৫টায় দলটির এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “শনিবার বিকেল ৫টায় আমরা আমাদের পার্টির নির্বাচনী থিম সং এবং গণভোটের জন্য আমরা একটা থিম সং করেছি। এই ২টা থিম সং প্রকাশ করবো। আহ্বান থাকবে আপনারা সেখানে আসবেন। বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান থাকবে যারা পারবেন সেখানে আসবেন। আমরা আমাদের পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সমাজের বিভিন্ন কমিউনিটির বিভিন্ন কৃষক, শ্রমিক, ছাত্র, সবার অংশগ্রহণে আমাদের থিম সং প্রকাশ করব।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  নির্বাচনী   থিম সং   এনসিপি   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close