শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
জাতীয়
দূষণের মাত্রা বেড়েছে রাজধানীর বাতাসে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রতি বছর শীতের সময় রাজধানী ঢাকায় বায়ুদূষণ বাড়ে। আবহাওয়া শুষ্ক থাকায় এই মেগাসিটিতে বেশিরভাগ সময় দূষণের মাত্রা বেশিই থাকছে। গতকাল শুক্রবারের (২৩ জানুয়ারি) তুলনায় আজ শহরটির দূষণের মাত্রা কিছুটা বেড়েছে।

আজ শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ২৮৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে ঢাকা। 

গতকাল শুক্রবার শহরটির স্কোর ছিল ২৬৭। এ হিসাবে গতকালের তুলনায় দূষণের মাত্রা কিছুটা বেড়েছে। একই সাথে বায়ুমানের দুইটি স্কোরই ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

দূষিত শহরের তালিকায় শীর্ষে মিশরের কায়রোর স্কোর ২২৯৬। বায়ুমানের এই স্কোরও ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

ভারতের কলকাতা ২৩৬ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে। শহরটির বায়ুমানের স্কোরও খুব অস্বাস্থ্যকর।
 
এদিকে, ১৮৩ স্কোর নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে নেপালের কাঠমন্ডু, ১৮০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে বসনিয়ার সারাজেভো, ১৭২ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে চীনের উহান, ১৮৭ স্কোর নিয়ে সপ্তম স্থানে ক্রোয়েশিয়ার জাগরেব, ১৬৪ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে মিয়ানমারের ইয়াঙ্গুন, একই স্কোর নিয়ে নবম অবস্থানে চীনের আরেকটি শহর সাংহাই, ১৬১ স্কোর নিয়ে দশম অবস্থানে ভিয়েতনামের হো চিং মিন সিটি। শহরগুলোর বায়ুমানের এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
  
একিউআই স্কোর ০-৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১-১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। স্কোর ১৫১-২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১-৩০০’-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১-৪০০’-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দূষণের মাত্রা   রাজধানীর বাতাসে  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close