সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
রাজনীতি
দুই দশক পর চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘ দুই দশক পর নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (২৪ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এ কথা জানান।  

মাহদী আমিন চট্টগ্রামের কর্মসূচি নিয়ে বলেন, “রোববার (২৫ জানুয়ারি) ৯টা ৩০ মিনিটে স্থানীয় একটি হোটেলের হল রুমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীদের নিয়ে ইয়ুথ পলিসি টকে অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান; সেখানে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে মতবিনিময় করবেন ও তরুণ তরুণীদের পরামর্শ শুনবেন।   

এরপর তিনি চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে অংশ নেবেন। সমাবেশ শেষ করে তিনি যাত্রাপথে ফেনীতে পাইলট স্কুল খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর যাত্রাপথে তিনি কুমিল্লায় যথাক্রমে চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনটি পৃথক নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন।

এরপর যাত্রাপথে তিনি নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। দিনভর কর্মসূচি শেষে তারেক রহমান ঢাকার গুলশানে তার নিজস্ব বাসভবনে পৌঁছাবেন। সিলেট সফরের মতো এই সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের ত্যাগী নেতাদের একাংশ তার সফরসঙ্গী হবেন।   

এ সময় মাহদী আমিন আরও বলেন, “আমরা ধন্যবাদ জানাতে চাই, সেই বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক, ভোটার তথা আপামর জনগণকে, যারা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম নির্বাচনি সফরে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে ধানের শীষের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি করেছেন।”

তিনি আরও বলেন, “অবারিত জনস্রোত থাকার কারণে আমাদের নেতার সফর অনেকটা বিলম্ব হয়েছে, গভীর রাতেও মানুষের সরব ও উৎসবমুখর উপস্থিতি আমাদের নেতার প্রতি মানুষের সীমাহীন আস্থা ও ভালোবাসা প্রমাণ করে। একই সঙ্গে এই ব্যাপক উপস্থিতি জাতীয়তাবাদী শক্তিকে অনুপ্রাণিত করেছে।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close