রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে আদিলুর রহমানের শ্রদ্ধা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে বগুড়া শহরের সাতমাথায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ানসহ জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা।

এরপর সকাল সাড়ে ১০টার দিকে শহরের নামাজগড় কবরস্থানে জুলাই আন্দোলনে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। সেখানে তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

পরে বেলা ১১টার দিকে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা–সংক্রান্ত এক সভায় অংশ নেন তিনি। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জুলাই স্মৃতিস্তম্ভ   শহীদ   আদিলুর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close