রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
ভাটিয়ারীর সন্তান হিসেবে আমরণ আপনাদের পাশে থাকতে চাই : আসলাম চৌধুরী
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ২:০৩ পিএম আপডেট: ২৪.০১.২০২৬ ২:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী বলেছেন, “আমি ভাটিয়ারীর সন্তান। এই এলাকার আলো বাতাসে আমি বেড়ে উঠেছি। পেশাগত জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পরও আমি এলাকা ছেড়ে শহরমুখী হইনি। ভাটিয়ারীর একজন নগন্য সন্তান হিসেবে আমি আমরণ আপনাদের পাশে থাকতে সুক্রবা

শনিবার (২৪ জানুয়ারি) সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে নির্বাচনী গণসংযোগকালে তিনি কথাগুলো বলেন।

আসলাম চৌধুরী বলেন, “ভাটিয়ারী, সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার মানুষের কাছ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, তার ঋণ শোধ করার মতো নয়। তবে আমার চেষ্টা থাকবে এই অঞ্চলের মানুষের সুখ-দুঃখে তাদের পাশে থাকা। যেহেতু আমি এলাকার সন্তান, তাই সমস্যা ও সম্ভাবনা দুটোই বুঝি। নির্বাচিত হলে প্রয়োজনীয় কর্মযজ্ঞ পরিচালনা আমার জন্য কঠিন হবে না, ইনশাল্লাহ।”

গণসংযোগকালে উপস্থিত ছিলেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা নুরুল আনোয়ার, ইমরোজ সেলিম মিনু, খোরশেদ আলম মেম্বার, শেখ সাহাবউদ্দিন, ফিরোজুল আলম, কামাল উদ্দিন সওদাগর, ইকবাল হোসেন, কায়ছারুল আলম, ফরিদুল আলম, রমজান আলী মেম্বার, সেলিম উদ্দিন মাহমুদ, রবিউল হক রবি, সোলাইমান রাজ, হেলাল উদ্দিন বাবর, মো. কায়ছার, মুসলিম উদ্দিন রাজা, লিয়াকত চৌধুরী জুয়েল, অছি উদ্দিন, মছিউদ্দৌলা, জানে আলম, মোহাম্মদ শফি, মোহাম্মদ আলী, হারুন, কামাল, শাওন, শাহিদ, এয়াকুব আলী বাবুল, শওকত আলী, কলি মেম্বার।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ভাটিয়ারী   আসলাম চৌধুরী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close