শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
রাজনীতি
পুরান ঢাকায় আন্ডারগ্রাউন্ড মেট্রো বা মনোরেল করার পরিকল্পনা ইশরাকের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ২:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর পুরান ঢাকার যানজট নিরসনের রূপরেখা দিয়ে ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, “পুরান ঢাকায় আন্ডারগ্রাউন্ড মেট্রো বা মনোরেল করার পরিকল্পনা রয়েছে। নির্বাচনে জয়লাভ করলে ওই অঞ্চলের যানজট নিরসনে সকল পদক্ষেপ নেওয়া হবে।”

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর ঢাকা দক্ষিণ সিটির ৩৮ নম্বর ওয়ার্ডের জয়কালী মন্দির এলাকায় নির্বাচনী প্রচারণায় এ পরিকল্পনার কথা জানান তিনি।

এ সময় তিনি ফুটপাত দখলকারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে বলেন, “পুরান ঢাকার সড়ক ব্যবস্থা একেবারেই ভঙ্গুর। তার ওপর যত্রতত্র গাড়ি পার্কিং করে সেখান থেকেও চাঁদা ওঠানো হয়, ফুটপাতগুলো সব দখল হয়ে গেছে। আপনাদের ভোটে আমি জয়লাভ করতে পারলে এসব সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেবো।”

স্থানীয়দের সাথে নিয়ে নিজের নির্বাচনী প্রচারণায় এলাকার সমস্যা খুঁজে সেগুলো তালিকা করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দিয়েছেন ইশরাক হোসেন। তাছাড়া প্রতিটা সমস্যা তিনি সংসদে উত্থাপন করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  পুরান ঢাকা   আন্ডারগ্রাউন্ড মেট্রো   মনোরেল   ইশরাক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close