শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
রাজনীতি
একটি দল ধর্মকে ব্যবহার করে ভোটে জেতার চেষ্টা করছে : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ২:৫১ পিএম
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী

একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে ভোটে জেতার চেষ্টা করছে, যা সম্পূর্ণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকা দক্ষিণ সিটির পল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

মাহফিলে রুহুল কবির আরও বলেন, ‘একটি রাজনৈতিক দল ভোটারদের নিজেদের দলে কাজ করার জন্য বিকাশে টাকা দিচ্ছে।’

তারেক রহমান নির্বাচনি সব আইনকানুন মেনেই প্রচারণা করছেন উল্লেখ করে রিজভী বলেন, ‘যারা অহেতুক বিএনপির বিরুদ্ধে মিথ্যা ছড়াচ্ছেন, তাদের মনে রাখা উচিৎ, অহেতুক মিথ্যা ছড়িয়ে কোনো লাভ হবে না।’

তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদ ও তার দোসরদের নির্যাতনের কারণেই অকালে মৃত্যু হয়েছে আরাফাত রহমান কোকোর।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দল   ধর্মকে ব্যবহার   ভোটে জেতার চেষ্টা   রিজভী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close