শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
পোরশায় ছয় মাদক সেবনকারী আটক
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ২:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর পোরশায় ছয়জন মাদক সেবীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার শিশা বাজার এলাকা থেকে থানা পুলিশ তাদের মাদক সেবন অবস্থায় আটক করে।

রাতেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারা অনুযায়ী আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস।

আটকৃতরা হলেন: শিশা মেদা গ্রামের সেকেন্দার আলীর ছেলে ফিরোজ (৪০), কোলাপাড়া গ্রামের তাইফ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৪২), খরপা দক্ষিণপাড়া গ্রামের রাজিম উদ্দিনের ছেলে রশিদুল (৪৫), সাপাহার উপজেলার তিলনা চক গ্রামের আশরাফ আলীর ছেলে শাকিল (২৭), গোটপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে দুলাল (৩০) পত্নীতলা উপজেলার লতিফ হোসেনের ছেলে সাদ্দাম (৩৯)।

আটকৃতদের শনিবার দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান।

কেকে/এল্মএ


আরও সংবাদ   বিষয়:  পোরশা   মাদক   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close