রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কলাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মৎস্য ব্যবসায়ী নিহত
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৩:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সেভেন ডিলাক্স নামের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দিলীপ রায় (২৮) নামের মৎস্য ব্যবসায়ী নিহত হয়েছেন। 

শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাতটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের ছলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দিলীপ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের দেবেশ রায়ের ছেলে। সে মৎস্য ব্যবসায়ের পাশাপাশি পিকআপ চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দিলীপ নিজ মোটরসাইকেলযোগে বাড়ি থেকে কলাপাড়া চৌরাস্তা এলাকার মাছ বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সময় ছলিমপুর এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘ঘাতক বাসটি আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কলাপাড়া   সড়ক দুর্ঘটনা   মৎস্য ব্যবসায়ী নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close